Header Ads

Header ADS

২৯ জুলাই : ইতিহাসে আজকের দিন

 

ইতিহাসের এই দিন

আজ ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার। চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

  • ১৫৬৭ – রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
  • ১৫৮৮ – অ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের গ্রেভলাইনসে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করে।
  • ১৮৫১ – অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া গ্রহাণুটি আবিষ্কার করেন।
  • ১৮৫৮ – যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে ‘হ্যারিস চুক্তি’ স্বাক্ষরিত হয়।
  • ১৮৭৬ – ডা. মহেন্দ্রলাল সরকার কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন।
  • ১৮৯৯ – যুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।
  • ১৯১১ – মোহনবাগান ক্লাব প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জয় করে।
  • ১৯২১ – এডলফ হিটলার ‘ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’র নেতা নির্বাচিত হন।
  • ১৯৪১ – রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোর বাড়িতে ফিরে যান।
  • ১৯৫৭ – আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (IAEA) গঠিত হয়।
  • ১৯৫৮ – মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৭ – ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ইউরোটানেল নির্মাণে যুক্তরাজ্য ও ফ্রান্স চুক্তি করে।
  • ২০০৫ – সৌরজগতের বামন গ্রহ ‘এরিস’ আবিষ্কৃত হয়।

  • ২০১৮ – ঢাকায় জাবালে নূর পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারান রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিব। এই ঘটনাই শিক্ষার্থীদের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা করে।


জন্মদিন

  • ৮৬৯ – মুহম্মদ আল-মাহদী, শিয়া মুসলিমদের দ্বাদশ ইমাম।
  • ১৮৪১ – অঁরি ফেয়ল, ফরাসি খনি প্রকৌশলী।
  • ১৮৬৯ – বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার।
  • ১৮৮৩ – বেনিতো মুসোলিনি, ইতালির ফ্যাসিস্ট নেতা।
  • ১৮৮৮ – দীনেশরঞ্জন দাশ, লেখক ও চলচ্চিত্র পরিচালক।
  • ১৯০৪ – জে. আর. ডি. টাটা, প্রখ্যাত ভারতীয় শিল্পপতি।
  • ১৯০৫ – দাগ হামারহোল্ড, জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব।
  • ১৯৩৫ – সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ও আবৃত্তিকার।
  • ১৯৫১ – রেজাউল বারী ডিনা, বাংলাদেশি রাজনীতিবিদ।
  • ১৯৫৩ – অনুপ জালোটা, ভারতীয় ভজন ও গজল গায়ক।
  • ১৯৫৯ – সঞ্জয় দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা

মৃত্যুবার্ষিকী

  • ২৩৮ – বালবিনাস ও পুপিয়েনাস, রোমান সম্রাট।
  • ১০৯৯ – পোপ দ্বিতীয় আরবান।
  • ১১০৮ – ফ্রান্সের রাজা প্রথম ফিলিপ।
  • ১৮৯০ – ভিনসেন্ট ভ্যান গঘ, ওলন্দাজ চিত্রশিল্পী।
  • ১৮৯১ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাঙালি সমাজসংস্কারক ও শিক্ষাবিদ।
  • ১৯৬২ – রোনাল্ড ফিশার, পরিসংখ্যানবিদ।
  • ১৯৬৯ – আন্দলিব সাদানী, উর্দু ও ফারসি ভাষার কবি।
  • ১৯৮৩ – রেমন্ড ম্যাসি ও লুইস বুনুয়েল, চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৯৪ – ডরোথি হজকিন, নোবেল বিজয়ী রসায়নবিদ।
  • ১৯৯৬ – অরুণা আসফ আলী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৯৮ – জেরোম রবিন্স, মার্কিন নৃত্য পরিচালক।
  • ২০০৪ – প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গায়িকা।
  • ২০১৮ – রমাপদ চৌধুরী, বিশিষ্ট ঔপন্যাসিক।


অন্যান্য উল্লেখযোগ্য দিন

আন্তর্জাতিক বাঘ দিবস – বিপন্ন প্রজাতি হিসেবে বাঘ রক্ষার গুরুত্ব তুলে ধরতে আজ পালিত হয় আন্তর্জাতিক বাঘ সংরক্ষণ দিবস।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.