Header Ads

Header ADS

মুরাদনগর ঘটনার প্রতিবাদে মুখ খুললেন তারকারা

মুরাদনগর ঘটনা

মুরাদনগর ধর্ষণকাণ্ডে মুখ খুললেন তারকারা, দাবি দৃষ্টান্তমূলক শাস্তির

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ঘরের দরজা ভেঙে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। শনিবার (২৮ জুন) রাত থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড়। এই নারকীয় ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

দেশের জনপ্রিয় অভিনেতা, শিল্পী ও সংগীতশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর লিখেছেন:

"দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, প্রতিটি নারী যেন নিরাপদে চলাফেরা করতে পারে—এই হোক আমাদের লক্ষ্য। প্রতিটি ধর্ষকের হোক দৃষ্টান্তমূলক শাস্তি। মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।"

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শব্দে প্রতিক্রিয়া জানিয়েছেন—

“ধিক্কার।”
এর সঙ্গে হ্যাশট্যাগে তিনি লিখেছেন, #ধর্ষকের_শাস্তি_চাই

তার অনুসারীরাও মন্তব্যের ঘরে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। 

অভিনেত্রী তমা মির্জা সংক্ষিপ্ত অথচ কটাক্ষভরা ভাষায় লেখেন:

“মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা!”

অভিনেত্রী মৌসুমী হামিদ প্রকাশ করেন চরম হতাশা:

“মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ, আর কোনো মানুষ থাকবে না, খুব শিগগিরই।”

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি হ্যাশট্যাগের মাধ্যমে আহ্বান জানিয়েছেন সচেতনতার:

#ধর্ষণকে_না_বলুন #এর_বিরুদ্ধে_রুখে_দাঁড়ান #নীরবতাই_সমর্থন #ধর্ষণ_বন্ধ_করুন

নুসরাত ফারিয়া প্রতিবাদ জানিয়েছেন মাত্র দুটি শব্দে:

“Stop Rape.”

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন:

“বিবস্ত্র বাংলাদেশ।”

অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন একটি দীর্ঘ ফেসবুক পোস্টে:

“ধর্ষকদের একটাই শাস্তি—জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল বা ধর্মের তা বড় কথা নয়। শুধু চাই, তারা যেন আর কোনো নারীকে ছুঁতেও না পারে।”

অভিনেতা আরশ খান ক্ষোভ প্রকাশ করে লেখেন:

“কাপুরুষত্ব যখন চরমে পৌঁছে, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। একজন নারীর সঙ্গে এমন পাশবিক আচরণ জন্মপরিচয়হীন না হলে সম্ভব নয়। একবার জারজ সবসময়ই জারজ থাকে।”

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল শর্মা প্রতিবাদ জানিয়েছেন কবিতায়:

“কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।”

অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে বলেন:

“ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ওদের বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে, ভুল করেছি—ভুল করেছে সবাই।”

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.