গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ২৪৮ জন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
সতর্কতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশার প্রজনন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

No comments
ধন্যবাদ।