Header Ads

Header ADS

ভারতের ১৫টি আমের চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

ভারতের ১৫টি আমের চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

আমদানির নথিপত্রে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর—যেমন লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা থেকে ভারতের অন্তত ১৫টি আমের চালান বাতিল করা হয়েছে। ফলস্বরূপ, ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পচন, ধ্বংস অথবা পুনঃরপ্তানির খরচ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী অর্থনৈতিক সংবাদমাধ্যম ‘ইকোনমিক টাইমস’।

প্রতিবেদনে বলা হয়, আমগুলো পুনরায় ভারতে ফেরত আনতে পরিবহন ও সংরক্ষণ খরচ এতটাই বেশি যে অনেক রপ্তানিকারক সেগুলো যুক্তরাষ্ট্রেই ফেলে রাখার কথা ভাবছেন। এই পরিস্থিতি ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গেছে, বাতিল হওয়া আমের চালানগুলো ৮ ও ৯ মে মুম্বাইয়ে নির্ধারিত বিকিরণ প্রক্রিয়ার (রেডিয়েশন ট্রিটমেন্ট) মধ্য দিয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ায় ফলের মধ্যে থাকা কীটপতঙ্গ ধ্বংস করা হয় এবং সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। তবে মার্কিন কর্তৃপক্ষ যে পেস্ট কন্ট্রোল সংক্রান্ত প্রশাসনিক নথিপত্র চেয়েছিল, সেগুলোতে ভুল ছিল। যদিও আমগুলোতে কোনো কীটপতঙ্গ বা স্বাস্থ্যঝুঁকির উপস্থিতি পাওয়া যায়নি, কেবল কাগজপত্রের অনিয়মের কারণেই চালানগুলো বাতিল করা হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.