বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। তাদের মুখে শোনা যায়— ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান।

No comments
ধন্যবাদ।