Header Ads

Header ADS

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

 

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি বছরের এপ্রিল (২০২৫) মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে), এই পরিমাণ অর্থের দেশীয় মূল্য প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা

প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার বা ১ হাজার ১১৯ কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন (প্রকাশ: ৪ মে) অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলের তুলনায় এবারের রেমিট্যান্স প্রবাহ ৭০ কোটি ডলার বেশি। গত বছর একই সময়ে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছরে ঈদের আগে ৩.২৯ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর, ঈদের পরেও এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

সামগ্রিকভাবে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যেখানে গত অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার। অর্থাৎ ৫৪২ কোটি ডলার বা প্রায় ২৮.৩০% রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে।

এই বৃদ্ধি প্রবাসীদের অর্থনৈতিক অবদান এবং রেমিট্যান্স ব্যবস্থাপনায় সরকারের কার্যকর উদ্যোগের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.