Header Ads

Header ADS

প্রেম নিয়ে উক্তি

 

প্রেম নিয়ে উক্তি

০১। যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলে ও তাকে ভুলা যায়না।

-কাজী নজরুল ইসলাম


০২। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।

আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার

– রবীন্দ্রনাথ ঠাকুর।


০৩। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়।

– রেদোয়ান মাসুদ


০৪। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।

– সমরেশ মজুমদার


০৫। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই।

– সুইফট।


০৬। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।

– রেদোয়ান মাসুদ


০৭। আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।

– রবীন্দ্রনাথ ঠাকুর।


০৮। আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখিনা।

– সুনীলগঙ্গোপাধ্যায়।


০৯। আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে।

– অস্কার ওয়াইল্ড।


১০। কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নেবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দেবে এ ভালোবাসা তোমার জন্য সুখের না দুঃখের।

– রেদোয়ান মাসুদ


১১। আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য নির্ধারণ করতেই হবে।

– ম্যালানি ক্লার্ক


১২। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না।

– জোসেফ কনরাড


১৩। কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না

-অজানা


১৪। কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।

– কনফুসিয়াস


১৫। যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।

– রেদোয়ান মাসুদ


১৬। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

– সেক্সপিয়ার


১৭। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।’

– এলিজাবেথ বাওয়েন


১৮। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।

– রেদোয়ান মাসুদ


১৯। যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।

– অস্কার ওয়াইল্ড


২০। যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা।

– বঙ্কিম চন্দ্র চট্টপ্যাধ্যায়

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.