গরমে ছেলেদের ত্বকের যত্ন
গরমে ছেলেদের ত্বকের যত্নে যা করবেন: রূপ বিশেষজ্ঞদের পরামর্শ
গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপ, ধুলোবালি ও দূষণের প্রভাবে ছেলেদের ত্বকেও দেখা দেয় নানা সমস্যা। রোদে পোড়া কালচে দাগ, ব্রণ কিংবা রুক্ষ ভাব—এসব কেবল মেয়েদেরই নয়, ছেলেদেরও কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রূপ বিশেষজ্ঞদের মতে, গরমের দিনে ছেলেদেরও ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি।
শুধু পানি বা সাবান দিয়ে মুখ ধুলেই সব সমস্যা দূর হবে—এই ধারণা ভুল। ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে চাই নিয়মিত যত্ন। চলুন জেনে নিই ছেলেদের জন্য সহজ কিছু ত্বকের পরিচর্যার উপায়:
১. রোদ ও ধুলো থেকে ত্বককে রক্ষা করুন
রোদে ত্বকে পিগমেন্টেশন ও দাগ পড়তে পারে। তাই বাইরে বের হলে সরাসরি রোদ এড়িয়ে চলুন, সানস্ক্রিন ব্যবহার করুন এবং দিনে ৩-৪ বার ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
২. নিয়মিত স্ক্রাব করুন
সপ্তাহে ২-৩ বার স্ক্রাব ব্যবহার করুন। লেবু, গ্লিসারিন, ফল নির্যাসযুক্ত স্ক্রাব ত্বক পরিষ্কারে কার্যকর। এগুলো ধুলো ও অতিরিক্ত তেল দূর করে ত্বককে তরতাজা করে তোলে।
৩. ঘরোয়া স্ক্রাব ব্যবহার
চালের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে প্রাকৃতিক স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
৪. রাতে বরফ ব্যবহার
ঘুমানোর আগে একটি আইস কিউব মুখে ঘষে নিন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বককে টানটান রাখে। পরে ময়েশ্চারাইজার লাগিয়ে হালকা ম্যাসাজ করুন।
৫. লেবু ব্যবহার
লেবুর খোসাসহ মুখে ঘষুন। এতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি ত্বকের দাগ, অতিরিক্ত তেল ও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে।
৬. শসার ব্যবহার
প্রতিদিন বাইরে থেকে এসে শসার টুকরো দিয়ে মুখ পরিষ্কার করুন। এটি প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বক ঠাণ্ডা রাখে।
৭. কাঁচা হলুদ ও দুধের প্যাক
এক চামচ কাঁচা হলুদ ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এটি ত্বক কোমল ও উজ্জ্বল করে।
৮. অ্যালোভেরা জেল
সপ্তাহে ১-২ দিন অ্যালোভেরা জেল মুখে লাগান। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ক্ষত সারায় ও মৃত কোষ দূর করে।
৯. মধু ও লেবুর প্যাক
আধা চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকে প্রাণ ফেরায়।
১০. সানস্ক্রিন ও পানি পান
রোদে বাইরে গেলে সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করুন। দিনে অন্তত ৩ লিটার পানি পান করুন—এটি ভেতর থেকে ত্বককে হাইড্রেট রাখে ও উজ্জ্বলতা বাড়ায়।

No comments
ধন্যবাদ।