নির্মমতার সাক্ষী এক জুলাই যোদ্ধা।
'আমার সারা শরীরে তখন ৭শ ছররা বুলেটের আঘাত। পিটিয়ে আমাকে আধমরা করে ফেলেছে। আমাকে মৃত ভেবে লাশের সাথে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে রাখে। সেন্স ফিরলে দেখি আমার আশপাশে ১০ থেকে ১২টি লাশ। প্রচন্ড ভয়ে আমার নিঃশ্বাস আটকে আসে। আমি বার বার লাশ গুনতে থাকি। কখনো পা গুণি, কখনো হাত। তবুও আমার লাশের হিসাব মেলে না।'
জামিলা আক্তার লতা
৫ আগস্ট শফিপুর আনসার একাডেমিতে নির্মমতার সাক্ষী এক জুলাই যোদ্ধা।
জুলাই স্টোরি
আমাদের জুলাইয়ের নারী যোদ্ধারা কোথায়?
তারা কেনো হারিয়ে যাচ্ছে?
এন সিপি, বৈষম্য বা তারপর জুলাইকে কেন্দ্র করে গড়ে উঠা রাজনৈতিক দল অথবা নারী ও শিশু মন্ত্রণালয়ের আশেপাশেও এই নারী যোদ্ধারা নাই কেনো?
আছে কারা জানেন?
ইউটিবার সেলিব্রেটি, যাদের জুলাইতে তেমন কোন আহামরি ভূমিকা নাই, ১০/১২ টা ফেসবুকে পোষ্ট দেয়া সেলিব্রেটি, ফেসভ্যালু আছে এমন এক দুইবার পানি
দেয়া নারী, হাই প্রোফাইল ওয়ালী, তারা আছে।
আর নারীদের জন্য যারা কাজ করছে তারা ওই ফেসবুক পর্যন্তই কাজ করছে। কেউ রাস্তাঘাটে নেমে জুলাইয়ের দিনরাতের গল্প শুনতে যায় নাই।
এই রাষ্ট্রের যতো উন্নয়ন ইই হোক না কেনো, নারীদের কপাল বদলাবে না। আর এর পিছনের কারিগররা থাকে ওই নারীরাই। এরাই একে অন্যের পিছনে বাশ নিয়ে হাজির থাকে।

No comments
ধন্যবাদ।