আল্লাহর প্রতি ভরসা বাড়ান
আল্লাহর ওপর ভরসা: তাওয়াক্কুলের অর্থ, গুরুত্ব ও চর্চা
আল্লাহর ওপর
ভরসা
রাখা—যাকে আরবিতে বলা
হয়
তাওয়াক্কুল—একটি
গভীর
আধ্যাত্মিক চর্চা,
যার
মাধ্যমে একজন
মুসলিম
তার
সমস্ত
আশা-ভরসা আল্লাহর হাতে
সমর্পণ
করে।
তাওয়াক্কুল অর্থ
শুধু
ভরসা
নয়;
বরং
নিজের
চেষ্টার পর
চূড়ান্ত ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর
পূর্ণ
নির্ভরতা রাখা।
আল্লাহর সুন্দর
নামগুলোর একটি
হলো
আল-ওয়াকিল, অর্থাৎ
যিনি
সবকিছুর দায়িত্ব গ্রহণ
করেন।
এই
নামটি
কোরআনে
চৌদ্দবার এসেছে।
যেমন—
“তারা বলল, আমাদের
জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।” (আলে ইমরান:
১৭৩)
“আল্লাহই যথেষ্ট; তিনিই কর্মবিধায়ক।” (নিসা: ৮১)
আল্লাহ
আমাদের
আদেশ
দিয়েছেন একমাত্র তাঁরই
ওপর
নির্ভর
করতে—
“তিনি পূর্ব ও পশ্চিমের
প্রভু। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তাই তাঁকেই কাজের হালকর্তা হিসেবে গ্রহণ করো।” (মুজাম্মিল: ৯)
“আমার ব্যতীত অন্য কাউকে তোমাদের কাজের হালকর্তা হিসেবে গ্রহণ করো না।” (ইসরা: ২)
এই
আয়াতগুলো স্পষ্ট
করে
দেয়,
তাওয়াক্কুল কেবল
আস্থা
নয়,
বরং
ইবাদতের একটি
রূপ।
এবার
দেখা
যাক
কীভাবে
আমরা
জীবনে
বাস্তবভাবে আল্লাহর ওপর
ভরসা
বাড়াতে
পারি—
১. তাওয়াক্কুল আর অলসতার পার্থক্য বুঝুন
তাওয়াক্কুল মানে
আল্লাহর ওপর
নির্ভরতা রাখা,
কিন্তু
চেষ্টা
না
করা
নয়।
আপনি
চেষ্টা
করবেন,
পরিকল্পনা করবেন,
কাজ
করবেন—তবেই আল্লাহর সাহায্য প্রত্যাশা করবেন।
রাসুল
(সা.)
বলেন,
“প্রথমে
উট বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো।” (তিরমিজি, হাদিস:
২৫১৭)
আল্লাহ
বলেন,
“তাহলে আল্লাহর কাছে রিজিক খোঁজো এবং তাঁরই ইবাদত করো।” (আনকাবুত: ১৭)
২. আত্মঅহংকার থেকে দূরে থাকুন
তাওয়াক্কুলের মূলেই
আছে
বিনয়।
আপনি
যত
সফল
হোন
না
কেন,
সেটা
আল্লাহর দয়া
ছাড়া
সম্ভব
নয়।
নিজের
শক্তি
ও
মেধা
নিয়ে
গর্ব
না
করে,
সব
অর্জনের পেছনে
আল্লাহর অনুগ্রহ স্বীকার করুন।
৩. আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন
আপনার
চেষ্টা
যদি
প্রত্যাশিত ফল
না-ও আনে, তবে
জানবেন—আল্লাহর পরিকল্পনা আপনার চেয়েও উত্তম।
তাকদিরে বিশ্বাস করা
ঈমানের
অংশ।
নিজেকে
স্মরণ
করিয়ে
দিন—আপনার দায়িত্ব চেষ্টা
করা,
ফলাফল
আল্লাহর হাতে।
৪. যুক্তিযুক্ত সতর্কতা অবলম্বন করুন
তাওয়াক্কুলের অর্থ
অন্ধ
নির্ভরতা নয়।
নবী
ইয়াকুব
(আ.)
তাঁর
সন্তানদের জন্য
নিরাপদ
ব্যবস্থা নিয়েছিলেন, তারপর
আল্লাহর ওপর
ভরসা
করেছিলেন। আমরাও
চেষ্টা,
সতর্কতা ও
দায়িত্বশীলতার সঙ্গে
আল্লাহর ওপর
নির্ভর
করব।
শেষকথা:
তাওয়াক্কুল মানে
নির্ভরতা আর
আত্মসমর্পণের ভারসাম্য। এই
চর্চা
আমাদের
উদ্বেগ
ও
হতাশা
কমিয়ে
শান্তি
ও
আস্থায়
পরিণত
করতে
পারে।
একজন
প্রকৃত
মুসলিম
কখনো
চেষ্টা
বাদ
দেয়
না,
আবার
ফলাফলে
অহংকারেও পড়ে
না।
কারণ,
সে
জানে—সবচেয়ে বড় ভরসার
নাম
আল্লাহ।

No comments
ধন্যবাদ।