Header Ads

Header ADS

ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রেনাটার মুনাফা কমেছে


ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রেনাটার মুনাফা কমেছে

রেনাটার মুনাফা ৯০ কোটি টাকা কমেছে, বেড়েছে খরচ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রেনাটা লিমিটেড চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) ১৬৮ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯০ কোটি টাকা বা ৩৫ শতাংশ কম। আগের বছর এই সময় কোম্পানিটির মুনাফা ছিল ২৫৮ কোটি টাকা

বুধবার রেনাটার পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে, কিন্তু উৎপাদন খরচ এবং অন্যান্য খরচ বাড়ায় মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, রেনাটা ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে ২,৭৮১ কোটি টাকা আয় করলেও চলতি অর্থবছরের একই সময়ে আয় হয়েছে ৩,১৩৩ কোটি টাকা—যা প্রায় ১৩ শতাংশ বেশি। কিন্তু এই আয় বৃদ্ধির তুলনায় উৎপাদন খরচ বেড়েছে ২১ শতাংশ। এই ৯ মাসে উৎপাদন খরচ ছিল ১,৮১৭ কোটি টাকা, যেখানে আগের বছর তা ছিল ১,৫০৩ কোটি টাকা

এ ছাড়া পণ্য বিক্রি ও সরবরাহ খাতে খরচ বেড়ে হয়েছে ৮৩৪ কোটি টাকা, যা আগের সময়ের ৭০৯ কোটি টাকার তুলনায় ১৮ শতাংশ বেশি। একই সঙ্গে ব্যাংক ঋণের সুদ বাবদ খরচ বেড়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৮০ কোটি টাকা—বৃদ্ধি ৫৬ শতাংশের বেশি

কোম্পানি–সংশ্লিষ্টরা জানান, এই বাড়তি খরচগুলোর কারণে মুনাফায় চাপ পড়েছে। তাই আয় বাড়লেও নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রেনাটা চলতি বছরের প্রথম তিন মাসের হিসাবও আলাদাভাবে প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এই সময়ে আয় হয়েছে ১,০৬৫ কোটি টাকা, যেখানে আগের বছর ছিল ৯২১ কোটি টাকা। কিন্তু মুনাফা কমে হয়েছে ৫৬ কোটি টাকা, যা আগের বছরের ৭২ কোটি টাকার তুলনায় অনেকটাই কম

রেনাটা লিমিটেড ১৯৭৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। দীর্ঘ ৪৬ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান ‘এ’ শ্রেণিভুক্ত মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি হিসেবে পরিচিত। সর্বশেষ ২০২৩ সালের জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৯ টাকা ২০ পয়সা বা ৯২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বর্তমানে রেনাটার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৪৯১ টাকা এবং বর্তমান মুনাফার ভিত্তিতে শেয়ারের পিই রেশিও দাঁড়িয়েছে ২৫। বাজার বিশ্লেষকদের মতে, পিই রেশিও যত কম হয়, সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ তত বেশি লাভজনক ও ঝুঁকিহীন বলে ধরা হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.