Header Ads

Header ADS

উপদেষ্টাদের জন্য গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

উপদেষ্টাদের জন্য গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছিল, যার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় নীতিগত অনুমোদন চেয়েছিল। তবে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বৈঠক সূত্রে জানা গেছে, উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য গাড়ি কেনার অনুমোদন চেয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০০৮-এর বিধি ৭৬(২) অনুযায়ী ব্যয়ের সীমা অতিক্রম করে প্রস্তাব পেশ করা হয়। তবে কমিটি তা গ্রহণ করেনি।

মঙ্গলবারের বৈঠকের জন্য মোট তিনটি প্রস্তাব তালিকাভুক্ত ছিল। এর মধ্যে দুটি উপস্থাপন করা হয়, যার একটি অনুমোদন পায় এবং অন্যটি—গাড়ি ক্রয়ের প্রস্তাব—বাতিল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়নি।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.