Header Ads

Header ADS

‘এই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে।’

মাহমুদুর রহমান সৈকত

ছেলেটার নাম সৈকত, মাহমুদুর রহমান সৈকত, মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র। বেশ মায়া মাখানো মুখের এই ছেলেটাকে কয়েকফুট দূরত্ব থেকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গলায় গুলি করে খুন করা হয়েছে গত ১৯শে জুলাই ২০২৪। . ১৯ জুলাই ২০২৪, দুপুরে সৈকত মোহাম্মদপূরের নূরজাহান রোডের প্রাইমারী স্কুলের গলিতে ঘোরাঘুরি করছিলো, এমাথা থেকে ওমাথা দৌড়াচ্ছিলো। ছাত্র আন্দোলনের কোন মিছিল আসলেই সেও তাতে যুক্ত হচ্ছিলো এবং মিছিলের সামনের ভাগে অবস্থান করছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সৈকতের এই তৎপড়তা বেশ চোখে লাগে সেখানে দায়িত্ব পালনরত পুলিশের সহকারী পরিদর্শক শাহরিয়ারের। . "মিছিলে সামনে থাকা সৈকতকে দেখিয়ে এসআই শাহরিয়ার আরেক পুলিশ অফিসারকে বলে, ‘এই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে।’ . একটু পরেই বিকেল ৩.৪৫ মিনিটে এসআই শাহরিয়ার তার সহকর্মীর কাছ থেকে চাইনিজ টাইপ ৫৬ এসকেএস রাইফেলটি নিয়ে ১৫-২০ ফুট দূরে থাকা সৈকতকে লক্ষ্য করে সম্পূর্ণ বিনাকারণে একটি গুলি করেন। প্রশিক্ষিত শ্যুটার এসআই শাহরিয়ারের ছোঁড়া বুলেট সৈকতের গলায় এফোঁড়-ওফোঁড় করা বেরিয়ে যায়। এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় তরতাজা তরুন মাহমুদুর রহমান সৈকত। . কোনো কারণ ছাড়াই এতো কাছ থেকে সৈকতকে গু-লি করায় ঐ সময় পাশে থাকা গোয়েন্দা বাহিনীর আরেক সদস্য এসআই শাহরিয়ারকে বলতেছিল, কেন এই বাচ্চা ছেলেটাকে গু-লি করলেন?

শাহরিয়ার উত্তর দেয়, দেখেন না এই ছেলে খুব ডিস্টার্ব করতেছে। মানে ব্যাপারটা এরকম ছিল, সামনে ঘুরাঘুরি করতেছে মাইরা ফেললাম। ঝামেলা খালাস!" . এই শাহরিয়ার একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলো, পরে সেই সুপারিশে পুলিশের এসআই পদে নিয়োগ পায়, এই খুনীকে চিনে রাখুন এবং এর পরিবার-পরিজনকে শনাক্ত করতে সহায়তা করুন। যারাই সাধারণ নাগরিকদের হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককেই খুঁজে বের করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.