Header Ads

Header ADS

আজব খেলা – সুকুমার রায়



সোনার মেঘে আল্‌তা ঢেলে সিঁদুর মেখে গায়

সকাল সাঁঝে সূর্যি মামা নিত্যি আসে যায় ।

নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ’রে ভ’রে

আপন ছবি আপনি মুছে আঁকে নূতন ক’রে ।


ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আল জ্বেলে

সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।

আবার আঁকে আবার মোছে দিনের পরে দিন

আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।


ফুরায় নাকি সোনার খেলা ? রঙের নাহি পার ?

কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার ?

সেই খেলা, যে ধরার বুকে আলোর গানে গানে

উঠ্‌ছে জেগে- সেই কথা কি সুর্যিমামা জানে ? 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.