Header Ads

Header ADS

গর্ভাবস্থায় সন্তানের চরিত্র গঠনের আমল

 

গর্ভাবস্থায় সন্তানের চরিত্র গঠনের আমল

গর্ভাবস্থায় যে আমলগুলো সন্তানের চরিত্র গঠনে সহায়ক

প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে, তাঁদের সন্তান যেন সৎ, নেককার চরিত্রবান হয়। কিন্তু অনেকেই বুঝতে পারেন নাএই গুণগুলো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় মা যখন গর্ভবতী থাকেন, তখন থেকেই। গর্ভাবস্থায় একজন মায়ের আচরণ, চিন্তা, ইবাদত অভ্যাস সন্তানের ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলে। ইসলাম বিষয়ে দিয়েছে মূল্যবান কিছু দিকনির্দেশনা।

. গুনাহ থেকে বিরত থাকা

গর্ভাবস্থায় অতিরিক্ত ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পাপ থেকে বেঁচে থাকা। কারণ, মায়ের প্রতিটি ভালো বা খারাপ প্রভাব সন্তানের ওপর পড়ে। আল্লাহ বলেন
যদি তোমরা বড় গুনাহ থেকে বিরত থাকো, তবে আমি তোমাদের ছোটখাটো পাপ ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে প্রবেশ করাব। (সূরা আন-নিসা: ৩১)

. ধৈর্য ধারণ আল্লাহর উপর ভরসা

গর্ভাবস্থায় শারীরিক কষ্ট, দুর্বলতা, বমিভাব ইত্যাদি স্বাভাবিক। এই সময় ধৈর্য হারানো নয়, বরং ধৈর্য ধরাই হলো ইবাদতের অংশ। প্রতিটি কষ্টকে জিহাদের মতো ভাবলে তা সহজ হয়ে যায়।

. আল্লাহর শুকরিয়া আদায় করা

মা হওয়া একটি বড় নিয়ামত। তাই গর্ভে সন্তান আসার খবর জানার পরপরই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো; অকৃতজ্ঞ হইও না। (সূরা আল-বাকারা: ১৫২)

. নিয়মিত অজু নামাজ আদায়

ওজু শুধু শারীরিক পবিত্রতাই নয়, মানসিক প্রশান্তিরও উৎস। বিশেষত ঘুমানোর আগে ওজু করে ঘুমানো অত্যন্ত বরকতময়। রাসূল (সা.) বলেন
যখন তুমি ঘুমাতে যাবে, নামাজের জন্য যেমন অজু করো, তেমন অজু কর। (মুসলিম, হাদিস: ৪৮৮৪)

. সঠিক সময়ে নামাজ আদায়

গর্ভাবস্থায় মনের অস্থিরতা বেশি থাকে। কিন্তু নামাজ অন্তরকে প্রশান্ত রাখে। তাই যতই কষ্ট হোক, নামাজকে সময়মতো আদায় করা জরুরি।

. বেশি বেশি জিকির করা

আত্মিক প্রশান্তির শ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জিকির। জিকির মায়ের মন শান্ত রাখে এবং গর্ভের সন্তানের মধ্যেও ভালো প্রভাব ফেলে।
জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। (সূরা রা: ২৮)

. কুরআন তেলাওয়াত শোনানো পাঠ করা

গর্ভের সন্তান সাধারণত ১৯-২০ সপ্তাহ বয়সে শব্দ শুনতে পারে। এই সময় মায়ের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলে শিশুর অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। হাদীসে এসেছে
তোমরা কুরআন শিখো এবং তোমাদের সন্তানদেরও কুরআন শেখাও, কারণ আল্লাহ এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করবেন এবং এর প্রতিদানও দেবেন।
– (আব্দুল্লাহ ইবনে আমর রা.)


শেষ কথা:
গর্ভাবস্থা শুধু একটি চিকিৎসাবিজ্ঞান বিষয় নয়; এটি আত্মিক নৈতিক গঠনেরও সূচনা। একজন মায়ের সচেতন আমল আচরণ ভবিষ্যতের একটি সুন্দর, সৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.