Header Ads

Header ADS

হাইকোর্টের নিষেধাজ্ঞা: মেরাদিয়ায় বসবে না গরুর হাট

 
হাইকোর্টের নিষেধাজ্ঞা: মেরাদিয়ায় বসবে না গরুর হাট

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এ বছর গরুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত ১১টি অস্থায়ী কোরবানির হাটের মধ্যে কেন মেরাদিয়া বাজারের পাশে হাট বসানো হয়েছে—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট স্থাপনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আদালত আরও প্রশ্ন তুলেছেন, যখন মাত্র ৮.৪ কিলোমিটার দূরত্বে একটি স্থায়ী গরুর হাট রয়েছে, তখন নতুন করে সেই এলাকায় হাট বসানোর ইজারা প্রক্রিয়া কীভাবে বৈধভাবে পরিচালিত হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.