দুর্ঘটনার পর চেন্নাইয়ের বেশ কয়েকটি এলাকা অন্ধকারে
দুর্ঘটনার পর চেন্নাইয়ের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) রাতে উত্তর চেন্নাইয়ের মানালি সাবস্টেশনের কাছে আগুন লাগলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাগুলো।
তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশন (টিএএনজিইডিসিও)-এর ম্যানেজিং ডিরেক্টর রাজেশ লাখানি আগুনের সূত্রপাত সাবস্টেশনের ভেতরেই হয়েছে বলে নিশ্চিত করেছেন।
যন্ত্রপাতির কোন ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। উল্লেখ করেছেন যে শহরের ৫০ শতাংশ বিদ্যুৎ বিশেষ করে আরএ পুরম, মাইলাপুর এবং পুলিয়ানথোপ এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মীরা এসব এলাকায় একটি বাইপাস লাইন স্থাপনে কাজ করছে বলেও জানান তিনি।
বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ দ্রুত সময়ের মধ্যে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান লাখানি।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বাসিন্দারা সামাজিকমাধ্যমে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
চেন্নাইয়ের বেশ কয়েকজন বাসিন্দা শহরে ব্ল্যাকআউট সম্পর্কে টুইট করেছেন। তাদের একজন পোস্ট করেছেন যে মানালি সাবস্টেশনে আগুন লাগার কারণে শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
অন্য একজন ব্যবহারকারী তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডের কাছে আগুনের কারণ এবং বিদ্যুৎ পুনরুদ্ধারের আনুমানিক সময় সম্পর্কে আপডেট চেয়েছেন।
এদিকে স্থানীয় এক বাসিন্দা টুইট করেছেন যে আন্না সালাই রোডের স্ট্রিটলাইটগুলো কাজ করছে না।
অন্য একজন স্থানীয় বাসিন্দা বলেছেন যে বয়স্ক লোকেরা প্রচণ্ড বুক ধড়ফড় এবং বিপি (রক্তচাপ) সমস্যায় ভুগছেন। আমি শুনেছি যে চেন্নাইয়ের অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দয়া করে এর কারণ খুঁজে বের করে সমাধান করুন।
No comments
ধন্যবাদ।