Header Ads

Header ADS

কালো পৃথিবীর শোকগাথা

 বরফজমাট সমুদ্রে আমাকে রেখে দাও সারা রাত;

দাবানলময় পৃথিবীতে নাচে সবুজ বৃক্ষের কান্না:

এত পোড়া মুখ, এত পুড়ন্ত কঙ্কাল অন্তর আর না!

আমাকে শোনাও আদিগন্ত শীতলতার ধারাপাত




লিনিয়া নিগ্রায় ঘুড়ি এঁকে দিয়ে লাপাত্তা চড়ুই:


নেই তার খোঁজ পেপারে, বিলবোর্ডে কোথাও—আমরা বসে রই—


নতজানু, চিরকালের মতো, মানুষ—ছারপোকা ছাই:


কালোজাদুর এ গ্রহে কে তুমি জন্মাবে শিশু, হায়!


করো অস্বীকার জন্মবিষচক্র; নতুবা অসহায়—


আরও এক তাজা প্রাণ যাবে ঢুকে কেবলের কারখানায় 



মানুষহীন জীবনে তোমার-আমার বিস্তার কত দূর, হে?


আমার রক্তের আগ্নেয় লাভায় সদা ছটফট প্রাণবায়ু:


তোমার শিরাময় নবজীবনের সুর, তবু তার আয়ু—


ক্রমাগত লীন... যন্ত্রসভ্যতায় গ্যাসচেম্বার–গীত ধরে

--------------------------------রুদ্র আরিফ



No comments

ধন্যবাদ।

Powered by Blogger.