Header Ads

Header ADS

মুগ পোলাও

 উপকরণ


  • পোলাও চাল ২ কাপ, 
  • মুগ ডাল ১ কাপ, 
  • তেল আধা কাপ, 
  • ঘি ১ টেবিল চামচ, 
  • তেজপাতা ২টি, 
  • পেঁয়াজকুচি আধা কাপ,
  •  রসুনকুচি ১ টেবিল চামচ, 
  • এলাচি ৩টি, 
  • দারুচিনি ৩ টুকরা, 
  • আস্ত শর্ষে ১ চা-চামচ, 
  • আস্ত জিরা ১ চা-চামচ, 
  • আদাকুচি ১ চা-চামচ, 
  • কাঁচা মরিচ ৪–৫টি, 
  • শুকনা মরিচ ২–৩টি, 
  • পানি পরিমাণমতো।

মুগ পোলাও বানিয়েছেন কখনো

প্রণালি


মুগ ডাল হালকা ভেজে নিন। চালের সঙ্গে ১০ মিনিট ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। রাইস কুকারে তেল দিন। আস্ত মসলার ফোড়ন দিয়ে ১ মিনিট রান্না করুন। পেঁয়াজ, রসুন ও আদাকুচি দিয়ে আরও ২ মিনিট নেড়েচেড়ে দিন। চাল ও ডাল দিতে হবে। এবার চাল ও ডালের দেড় গুণ গরম পানি দিন। লবণ চেখে দেখুন। ঘি দিয়ে রাইস কুকার বন্ধ করে দিন। রাইস কুকার যথানিয়মে বন্ধ হয়ে গেলে আরও ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।




No comments

ধন্যবাদ।

Powered by Blogger.