এক পশলা বৃষ্টি হয়ে এসো
এই প্রখর তাপদাহ খরতায়
এক পশলা বৃষ্টি হয়ে এসো হে প্রেমাঙ্গিনী
তোমার আগমনে হৃদয়ে আসুক প্রশান্তি
তোমার কাজল কালো চোখের দিকে তাকিয়ে
ভিজে যাক সবুজ মাঠের মতো আমার বুক
তোমার দুপুর উজ্জ্বল রাঙা ঠোঁটের হাসি
আমার হৃদয়ে তোলে কালবোশেখি ঝড়
বিস্তৃত গাছের মতো এলোমেলো করে দেয় অন্তর
তোমার নূপুরের ছন্দ শিলের মতো টুপটাপ
আঘাত করে আকাঙ্ক্ষার ডালে ডালে
তোমার কোকিল কণ্ঠের শ্রুতিমধুর বাক্য
আমার ভালোবাসার বাগানে বিজলির মতো বাজে
তোমার নদীর মতো অন্ধকার রঙের চিকুর
কালো মেঘের শেষে অবিরাম বারিধারার মতো
আমার পিপাসিত প্রেমকে ভাসিয়ে নিক
তোমার গভীর প্রেমসাগরে।
আমি তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষায় আছি
এক পশলা বৃষ্টি হয়ে এসো হে প্রেমাঙ্গিনী।
--------------------এম সোলায়মান
No comments
ধন্যবাদ।