Header Ads

Header ADS

‘মুজিব’ বায়োপিক করে পাওয়া আরিফিন শুভর ১০ কাঠার প্লট বাতিল

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ১ টাকা পারিশ্রমিক নিয়ে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ পেয়েছিলেন। সংরক্ষিত কোটায় রাজউকে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে বরাদ্দ পাওয়া ওই প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।



বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া আরিফিন শুভর সাথে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাজউক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া প্লট বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ নিয়মে বরাদ্দ কোনো প্লট বাতিল হচ্ছে না।

গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পান অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। এর মধ্যে শুভকে ১০ কাঠা এবং প্রযোজককে একটি তিন কাঠার প্লট বরাদ্দ দেয়া হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.