ভারতের শিক্ষক দিবসের ইতিহাস
শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগড়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। সারা বিশ্বে ৫ অক্টোবর আন্তজার্তিক শিক্ষক দিবস পালন করা হয়। কিন্তু ভারতে শিক্ষক দিবস পালিত হয় ৫ সেপ্টেম্বর। এদেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে সম্মান জানানোর জন্যই ৫ সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। জানেন কী এর নেপথ্যে থাকা ইতিহাস কী? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
শিক্ষক দিবসের ইতিহাস
১৮৮৮ সালের ৫ সেপ্টম্বর জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ। তাঁর স্মরণেই এই তারিখটিকে দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । আসলে আমাদের দেশের শিক্ষক দিবসের ইতিহাস সর্বপল্লী রাধাকৃষ্ণণের সঙ্গে সম্পর্কিত। রাধাকৃষ্ণণ চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ যখন ১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তার ছাত্ররা ৫ সেপ্টেম্বরকে একটি বিশেষ দিন হিসাবে উদযাপন করার অনুমতি চাইতে তার কাছে যান। কিন্তু রাধাকৃষ্ণণ পরিবর্তে, সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতে ৫ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য অনুরোধ করেছিলেন। আর এভাবেই ৫ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হতে শুরু করে।
No comments
ধন্যবাদ।