১২ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১২ সেপ্টেম্বর ২০২৪, রোজ বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।
১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।
১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখের মৃত্যু।
১৮৮৬ - নোবেলজয়ী [১৯৪৭] ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসনের জন্ম।
১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম।
১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
১৯০৪ - সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯১০ - প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন।
১৯১৬ - ওয়েলসীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহণ করেন।
১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্র্নিবাচিত হন।
১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৯ - চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
১৯৬৯ - বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।
১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারোর জন্ম।
১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম।
১৯৯৫ - শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৯ - শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।
২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মত্যু।
২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।
২০০৮ - দিল্লিতে এক সিরিজ বোমা হামলায় ৩০ জন নিহত ও ১৩০ জন আহত হয়।
No comments
ধন্যবাদ।