Header Ads

Header ADS

বাংলাদেশের বিপক্ষে সিরিজে কেমন হতে পারে ভারতীয় দল

 ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই স্বস্তির খবর বাংলাদেশের জন্য। লাল-সবুজ ব্যাটারদের মুর্তিমান আতঙ্ক জাসপ্রিত বুমরাহ'র খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে। না খেলার তালিকায় আরো আছেন মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ার। তবে ফিরছেন বিরাট কোহলি এবং রিশভ পন্ত। এছাড়াও দুলিপ ট্রফিতে ভালো করার কমপক্ষে তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে।



পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই। আর তাই ভারত স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে। এই তালিকায় আছে রিশভ পন্তের নাম। আর তাই জায়গা হারাচ্ছেন লোকেশ রাহুল।



লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের। তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া। সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই। মিরাজ, হাসান মাহমুদদের পারফরমেন্স ভয় ধারিয়ে দিয়েছে বিসিসিআই নীতি নির্ধারকদের। আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাচ্ছে বিসিসিআই।



তবে ব্যস্ততায় ঠাঁসা ভারতীয়  ক্রিকেটের বছরের শেষভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও। আর তাই বিশ্রাম দেয়া হতে পারে জাসপ্রিত বুমরাহকে। সত্যিই যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট তাহলে একটু স্বস্তির নিশ্বাস নিতেই পারে টাইগাররা।


ইনজুরির কারণে গেল ওয়নডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহম্মদ শামি। পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসারও অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ এই দুই পেসার ছাড়াও শ্রেয়াস আইয়ারকে ড্রপ করতে পারে বিসিসিআই।



চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে চারজন স্পিনার রাখছে ভারত। এমন খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রবিচন্দন অশ্বিন, এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম। তবে অনেক গণমাধ্যমের দাবি বুমরাহ'র না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ এমনকি থাকতে পারেন মোহাম্মদ শামি'ও।


এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলিপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত। গণমাধ্যমে ইঙ্গিত তিনজন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে। যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান, পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি এবং মানভ সুথার। তবে দুলিপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কম এই বাঁ হতি স্পিনারের।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.