রসুনের আচারের রেসিপি
উপকরণ :
আস্ত রসুন ১ কেজি
সরিষার তেল ১ লিটার
পাঁচফোড়ন ২টেবিল চামচ
আদা ও রসুন বাটা ১টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেতুল/আলু বোখারা ৩০ গ্রাম
হলুদ ২ চা চামচ
মরিচ ২চা চামচ
ধনিয়া গুড়া ২ চা চামচ
সিরকা ২ টেবিল চামচ
মৌরি গুড়ো ২ টেবিল চামচ
চিনি স্বাদমতো
শুকনো লঙ্কা ৫/৬ টি
প্রস্তুতকরণ :
প্রথমত রসুনগুলোকে চিলকা সরিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর একটি প্যান গরম করে প্রথমত সরিষার তেল দিয়ে আস্ত পাঁচফোড়ন দিব। তাইলে পাঠ করুন গুলো হালকা ভিজে এতে শুকনো মরিচ গুলো দিয়ে দেব। তারপর আস্ত রসুনগুলো তেলে ছেড়ে দেবো। তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুড়ো লবণ দিয়ে ভালোভাবে নেরে দেবো । তারপর তেতুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রসুনগুলো সিদ্ধ হয়ে আসলে এতে স্বাদমতো চিনি সিরকা দিয়ে দেব। তারপর চিনি থেকে যে পানিটা বের হবে শুকিয়ে নিতে হবে। তারপর রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল রসুনের আচার।
একটি কাঁচের জারে এটি সংরক্ষণ করে রাখা যাবে প্রায় ৬ মাস। মাঝে মাঝে রোদে দিলে আরো বেশি দিন সংরক্ষণ করা যাবে।
তারপর বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করুন।
No comments
ধন্যবাদ।