আওয়ামী লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
অন্যদিকে রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। আগুন দিয়ে সেখানে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
জনগণের প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের আগরতলায় গিয়েছেন শেখ হাসিনা। এরপর সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণে জানান, শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন। এরপরই বিজয় মিছিলে নেমে আসে লাখো জনতা।
No comments
ধন্যবাদ।