Header Ads

Header ADS

৯ আগস্ট: নাগাসাকি দিবস

 পারমাণবিক বোমা হামলার তাণ্ডব কাকে বলে তার কালজয়ী সাক্ষী হয়ে আছে জাপানের নাগাসাকি শহরটি। ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে মার্কিন বাহিনী ৬ আগস্ট জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা হামলা চালায়। এই হামলার পর ঠিক তিন দিনের মাথায় দ্বিতীয় দফায় ৯ আগস্ট আবারও নারকীয় হামলায় মেতে ওঠে মার্কিন সেনাবাহিনী।



এই হত্যাযজ্ঞে নিহত হয় বেসামরিক লাখ লাখ নিরীহ ঘুমন্ত নারী, পুরুষ ও শিশু। ওই হামলায় যারা মারা যাননি, তারা বরণ করে নিয়েছে চিরপঙ্গুত্ব। মৃত্যুপুরীতে পরিণত হওয়া জাপানের হিরোশিমা শহরটির পাশাপাশি নাগাসাকি শহরের পরিবেশও সুস্থভাবে বেঁচে থাকার প্রতিকূল।

দীর্ঘ ৭৭ বছর কেটে গেলেও হামলায় তছনছ হওয়া জাপানের এই শহর দুটিতে আজও জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। এখানকার পরিবেশ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই ক্যানসার দুরারোগ্য রোগেও ভুগছে হাজারো মানুষ।


নাগাসাকি শহরটি জাপানের কিউশো দ্বীপের অন্তর্ভুক্ত। ৯ আগস্ট অন্য আর দশটা সাধারণ দিনের মতো দিনটি শুরু হয়েছিল নাগাসাকিবাসীর। তবে নিমিষেই যেন সেই স্বাভাবিক পরিস্থিতিকে এক মুহূর্তে পাল্টে দিল পারমাণবিক এই বোমা হামলা।


প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তিনিয়ানের এক বিমানঘাঁটি থেকে ইউনাইটেড স্টেটস আর্মি এয়ার ফোর্সেস বি-২৯ (বোকস্কার) নামের বিমানটি দ্বিতীয় দফায় পারমাণবিক বোমা হামলা করতে জাপানের উদ্দেশে যাত্রা শুরু করে। তাদের এই মিশনের নাম দেয়া হয় ‘অপারেশন সেন্টার বোর্ড টু’।


১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন বিমানবাহিনী জাপানের হিরোশিমায়  লিটল বয় নামে এবং এর তিন দিন পর নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়। এই দুই হামলায় বেসামরিক সাধারণ মানুষের নিহতের সংখ্যা ছাড়ায় প্রায় ৪ লাখ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.