Header Ads

Header ADS

বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে

 প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দেশ ছাড়েন তিনি। কোটা সংস্কার ইস্যুতে উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হলো আওয়ামী লীগকে।



আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সোমবার (৫ আগস্ট) বিকেলে নিজের মতামত ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তিনি।


আসিফ আকবর লিখেছেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬ জুলাই (৫ আগস্ট ) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সব বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।



তিনি আরও লিখেছেন, আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল এ তারুণ্যই একদিন সব অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসেবে।


শেষে আসিফ লিখেছেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা।।। সবুজের বুকে লাল/সে তো উড়বেই চিরকাল। সাবাশ বাংলাদেশ। ভালবাসা অবিরামৃ

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.