আন্তর্জাতিক বিড়াল দিবস
আন্তর্জাতিক বিড়াল দিবস প্রতিবছরের ৮ আগস্ট অনুষ্ঠিত একটি উদ্যাপন। ২০০২ সালে পশুর কল্যাণের জন্য আন্তর্জাতিক তহবিল এই দিনটি চালু করে।
আন্তর্জাতিক বিড়াল দিবসটি কিছু দেশে বিশ্ব বিড়াল দিবস হিসাবেও পরিচিত এবং এটি শুরু হওয়ার পর থেকে এটির উদ্যাপন বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেশীরভাগ দেশ এই দিনটি পালন করে ৮ আগস্ট, তবে রাশিয়া ১ মার্চকে জাতীয় বিড়াল দিবস হিসেবে উদ্যাপন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিড়াল দিবস এবং তাদের নিজস্ব জাতীয় বিড়াল দিবস উভয় ২৯ অক্টোবর উদ্যাপন করে।
আন্তর্জাতিক বিড়াল দিবস মানুষের পোষা বন্ধু বিড়াল এবং এদের সাহায্য ও সুরক্ষার উপায়গুলি সম্পর্কে জানতে ভূমিকা পালন করে। বিড়াল দিবস হল ২২ ফেব্রুয়ারিতে উদযাপিত আরেকটি অপ্রাতিষ্ঠানিক বিড়াল দিবস যা জাপানে চালু হয়েছিল।
No comments
ধন্যবাদ।