Header Ads

Header ADS

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এশিয়াটিক থ্রিসিক্সটির অনুদান

 বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসুন, বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই’ এই আহ্বান নিয়ে এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারের সব সদস্য তাঁদের এক দিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় তার সমান অংশ। বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই পুরো অর্থই পৌঁছে দেওয়া হয়েছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

এশিয়াটিক থ্রিসিক্সটি সব সময়ই সমাজের কল্যাণে নিবেদিত এবং জাতির বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।




No comments

ধন্যবাদ।

Powered by Blogger.