মৃত্যুর আগে হানিয়ার ‘বিজয়চিহ্ন’
বুধবার সকালে তেহরানে হত্যার শিকার হওয়ার আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বিশ্ব নেতাদের ‘বিজয়চিহ্ন’ দেখিয়েছেন। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।
বুধবার তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবন লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় একজন দেহরক্ষীসহ তিনি নিহত হন। হত্যাকাণ্ডের আগে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইরানের পার্লামেন্ট চেম্বারে বিভিন্ন বিদেশি ও ইরানি নেতাদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন।
ইরানি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর, উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে বিজয় চিহ্নও দেখান হামাস নেতা। যার একটি ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নিহত হামাস নেতা এর আগে সদ্য শপথ নেওয়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জড়িয়েও ধরেন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক নানা আলোচনায় কড়া ভাষায় কথা বলতে দেখা গেছে ইরানে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়াকে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অনেকে অবশ্য তাকে মধ্যপন্থি মনে করতেন। বুধবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে তার নিহত হওয়ার খবর জানানো হয়।
No comments
ধন্যবাদ।