Header Ads

Header ADS

আজ বিক্ষোভ, কাল থেকে 'অসহযোগের' ডাক

 কোটা সংস্কার নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এবার সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান ফেসবুকে ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া প্রায় একই সময় আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এ কর্মসূচির কথা জানান। অপরদিকে মাহিন সরকার নামে আরেকজন সমন্বয়ক সাংবাদিকদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দেওয়া হলো। 


বিজ্ঞপ্তিতে সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.