পাকিস্তান ২৭৪ রানে অলআউট, বিনা উইকেটে ১০ রানে দিন শেষ বাংলাদেশের
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের জয় তুলে বাংলাদেশ একই মাঠে দ্বিতীয় টেস্ট খেলছে সিরিজ–জয়ের দারুণ সুযোগে চোখ রেখে। প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি। আজকের দ্বিতীয় দিনেই খেলা হয়েছে প্রথমবার। আর তাতে দিন শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।
দিনের শুরুটা হয়েছিল প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে আবদুল্লাহ শফিকের বোল্ড দিয়ে। এরপর সাইম আইয়ুব ও শান মাসুদ ফিফটি করলেও দুজনকেই ফিরিয়ে দিনটি নিজের করে নিতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অফ স্পিনার পরে ফিরিয়েছেন টেল এন্ডারে খেলা খুররম শেহজাদ, মোহাম্মদ আলী আর আবরার আহমেদদেরও। পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে দশম ইনিংসে পাঁচ উইকেটের মাইলফলক।
বিনা উইকেটে ১০ রানে দিন শেষ বাংলাদেশের
পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করার পর দিনের শেষ বেলায় মাত্র দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটি তাতে অবিচ্ছিন্ন থেকেছে ১০ রান তুলে।
সাদমান ৯ বল খেলে ৬ আর জাকির ৩ বল খেলে ০ রানে অপরাজিত। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ২৬৪ রানে, হাতে আছে পুরো ১০ উইকেট।
No comments
ধন্যবাদ।