Header Ads

Header ADS

শপথ নেওয়ার পর যা বললেন নাহিদ ইসলাম 

 অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শপথ নেওয়ার পর বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তিনি জানান, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।




নাহিদ আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।


এর আগে, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।


এদিকে ঢাকার বাহিরে অবস্থান করায় শপথ নিতে পারেননি সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুকী আযম।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.