Header Ads

Header ADS

বিনাশী খেলা

 


হায়রে অভাগা, হায়রে জাতি, দেখিছো সহিছো নীরবে,-

বাংলা মায়ের শিরাসম নদী পচিয়া মরিছে, কি হবে?।।


নদী আর জল, ধরায় মিশিয়া করিয়াছে পূন্যভূমি,-

ছেদন করিলি ওরে নরাধম, দুষণ করিলি জমি।।



পদ্মা, মেঘনা, যমুনা,সুরমা, বুড়িগঙ্গা, কর্নফুলী,-

মায়ের বদনে মিশে একাকার জড়িয়াছে অঙ্গে ধুলি।।


মায়ের আঁচলে আদরে সোহাগে কাটিয়েছি অনন্ত কাল,-

শকুনের নখর বসিয়াছে দেহে হাজারো পঙ্গপাল।।



পুকুর, জলাশয়, ফসলের মাঠ সবুজ পাহাড় বন,-

দখলে, বিনাশ করিতেছে সবি, কষ্টে কাঁদিতেছে মন।।


প্রকৃতি, ধ্বংস করিয়া চলেছো গড়িতেছো বিলাশ বাড়ী,-

উর্বর মাটি পুড়িয়া কঙ্কাল করিতেছো তাড়াতাড়ি।।


ধুলা আর বালি, বিষাক্ত ধোঁয়ায় বাতাস করিতেছো ভারী,-

হাঁটে আর মাটে শহর কিংবা গাঁয়ে কোথাও বাঁচিতে না পারি।।



নি:স্ব হলো মানব জাতি, সমাজ করিলো দুষণ,-

ধর্মান্ধতার উগ্র মানসে চলিতেছে নিষ্ঠুর শাসন।।


ফুজি, মিসিসিপি, ভলগা, মুরাই, টেমস, রাঈনের জলে,-

স্নোভী, দিনালী, আল্পস, হিমালয়, ভাঙ্গিয়া পড়িতেছে তলে।।


জলে আর স্থলে অসীম নীলাকাশে চলিতেছে বিনাশী খেলা,-

স্রষ্টার বিধান বুঝিবে অচিরে সাঙ্গ হইলে বেলা।


-----------------------আবদুল লতিফ জনি

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.