তুমিই ব্যতীক্রম শুধু
অকৃতজ্ঞ সময়ের আগ্রাসী অন্ধকার থেকে
অনন্ত আলোর পথে শুরু হলো যাত্রা অন্তহীন
ডানায় অভিমানের ক্ষত নিয়ে অমলিন
আকাশে উড়ে গেল নিঃসঙ্গ পাখি; রেখে
গেল অতিলৌকিক একগুচ্ছ পালকের ওম—
আমাদের কবিহিংসা, কাব্যহিংসা—মিথ্যে অহম
ক্ষমা করে দিও হে রত্নগর্ভ ‘কালের কলস’
তোমার মাহাত্ম্য ঠেলে উপরন্তু ঢেলেছি আক্রোশ
আমরা অবোধ অতি—নালায়েক—গ্রহণে অক্ষম
তথাপিও হৃদয়-ভাণ্ডারে সযতনে আজীবন করে জমা
দুই হাতে বিলিয়েছ প্রাণদায়ী সুপুষ্ট কাব্যের খুদ
সব নাম পায় না কো কবির উপমা
তুমিই ব্যতীক্রম শুধু—আল মাহমুদ!
No comments
ধন্যবাদ।