ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) থেকে পাঠানো এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাইফুদ্দীন আহমদকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেন।
চিঠিতে নতুন প্রক্টর হিসেবে বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্যতার কথা এবং এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এছাড়া এতে প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে সাইফুদ্দীন আহমদের যোগদানপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
এর আগে গত বছরের ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান। সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডি সহ পদত্যাগ করেন।
No comments
ধন্যবাদ।