Header Ads

Header ADS

দেশটা আবার গড়ি

 দেশটা আবার গড়ি

-----তাজুল ইসলাম নাহীদ



এসো সবে নতুন করে 

দেশটা আবার গড়ি,

করবো না কেউ নষ্ট কভু 

দেশের পয়সা কড়ি।


 


দেশ আমাদের সবার কিন্তু 

যেয়ো নাকো ভুলে,

নতুন করে সাজাও সবাই 

নানান ফুল ও ফলে।


 


আমরা যদি দেশের জন্য

এগিয়ে ফের আসি,

দেখতে পাবো আবারো যে

সবার মুখে হাসি।


 


সব ভেদাভেদ ভুলে গিয়ে 

দেশকে বাসি ভালো,

ইনশাআল্লাহ দেখবো আবার 

নতুন ভোরের আলো।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.