Header Ads

Header ADS

উন্মুক্ত মঞ্চে ১৫ সিনেমা প্রদর্শনী, অর্থ যাবে বন্যার্তদের মাঝে

 দেশের সর্বস্তরের মানুষ এক হয়ে চলমান বন্যা পরিস্থিতির মোকাবিলা করছেন। বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। এবার বন্যার্তদের সহায়তায় সিনেমা প্রদর্শনী আয়োজন করছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।



ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটির উদ্যোগে, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ৩০ আগস্ট ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে। চার ঘণ্টাব্যাপী প্রদর্শনী হবে সিনেমাগুলোর। 


প্রথম সেশনে দেখানো হবে ৬ টি সিনেমা। ‘দ্য সাউন্ড ইজ লাউড’, ‘ইতি ছালমা’, ‘হাওয়ার টানে, ‘আনটাং, ‘ইউর আইস, ও ‘ঘরে ফেরা’। দ্বিতীয় সেশনের সিনেমাগুলো- ‘লাইক অ্যা মুভি’, ‘রোকাইয়া’, ‘ছাড়পত্র’ ও ‘মা’। তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা। ‘আই সি ইউ’, ‘হাওয়াই মিঠাই’, ও ‘বিস্মরণের নদী’। চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’। 


টানা চার ঘণ্টা চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র দেখে যে কেউ বন্যার্তদের পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন। সেই অর্থ চলে যাবে বন্যার্তদের কাছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.