Header Ads

Header ADS

বাম হাতে তসবিহ পড়া

 তসবিহর মাধ্যমে মহান আল্লাহর প্রশংসা করা হয়। মানুষ ও অন্যান্য মাখলুক সৃষ্টির প্রধানতম উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহর গুণকীর্তন করা। ফেরেশতারাও সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর তসবিহ পাঠে মশগুল আছেন। তসবিহ সহজ আমল কিন্তু আমলের দাঁড়িপাল্লায় ওজনে খুব ভারী হবে। চলাফেরার মধ্যেই প্রতিনিয়ত এ আমল করা যায়। কিছু তসবিহ গণনা করে পড়ার কথাও হাদিসে আছে।



হজরত ইউসায়রা (রা.) বলেন, একদা রাসুল (সা.) আমাদের বললেন, ‘তোমরা তসবিহ, তাহলিল এবং পবিত্রতা বর্ণনা করবে। এতে তোমরা গাফিলতি করো না। কারণ তোমরা তাওহিদ ভুলে যাবে। আর তোমরা আঙুলে তসবিহ বর্ণনা করবে। সেগুলো জিজ্ঞাসিত হবে এবং কথা বলবে’ (তিরমিজি : ৩৪৮৬)। তসবিহ গণনার সময় সবাই সাধারণত ডান হাত ব্যবহার করে থাকেন, হঠাৎ কেউ হয়তো বাম হাত ব্যবহার করেন। অনেকে জানতে চান বাম হাতে তসবিহ পড়া যাবে কি না?


আলেমরা বলেন, তসবিহ হাতে গণনার সময় বাম হাত ব্যবহার করা উচিত নয়। ডান হাতে তসবিহ পড়াই নবীজি (সা.)-এর সুন্নত। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে ডান হাতে তসবিহ গণনা করতে দেখেছি’ (আবু দাউদ : ১৫০২)। তবে বিশেষ প্রয়োজনে বা ডান হাত কোনো কাজে ব্যস্ত থাকলে বাম হাতের আঙুল ব্যবহারে নিষেধ নেই।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.