সোমবার থেকে তিনদিন সাধারণ ছুটি
সোমবার, মঙ্গলবার ও বুধবার তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। এরপর ২১ জুলাই রোববার থেকে ২৩ জুরাই মঙ্গলবার পর্যন্ত তিন দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
No comments
ধন্যবাদ।