Header Ads

Header ADS

৩১ আগস্ট: ইতিহাসের এই দিনে

 ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ ৩১ আগস্ট ২০২৪, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।



ঘটনা:


১৮৪৮ - সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা ছাপা শুরু করে।

১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।

১৯০৫ - বঙ্গভঙ্গ বিল পাস হয়।

১৯০৭ - ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৭ - মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫৯ - কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।

১৯৬২ - লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ - ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হটলাইন প্রতিষ্ঠা করা হয়।

১৯৬৫ - মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে সর্বপ্রথম উত্তোলন করা হয়।

১৯৬৮ - ভারতে তৈরি উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।

১৯৬৮ - ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার লোক মারা যায়।

১৯৭১ - সংগীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৭৫ - গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।

২০০৫ - ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।



জন্ম:

০০১২ - রোমান সম্রাট কালিগুলা।

০১৬১ - রোমান কোমোডুস।

১৮২১ - জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী হারমান ভন হেল্মহোল্টয।

১৯১৩ - ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী বার্নার্ড লভেল্।

১৯৩৬ - রাশিয়ান লেখক ভ্লাদিমির অরলভ।

১৮৪৩ - জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সপ্তম চ্যান্সেলর গেয়র্গ ভন হেরটলিং।

১৮৭৯ - অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী আল্‌মা মাহ্‌লের।

১৮৮৮ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল দত্ত।

১৮৯৭ - আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক ফ্রেডরিক মার্চ।

১৯০৭ - ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি রামোন ডেল ফিরো ম্যাগসেসে।

১৯১৯ - ভারতীয় কবি ও লেখক অমৃতা প্রীতম।

১৯২৮ - আমেরিকান অভিনেতা জেমস হ্যারিসন কোবার্ন।

১৯৪৪ - ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড।

১৯৪৫ - উত্তর আইরিশ গায়ক ও গীতিকার ভ্যান মরিসন।

১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এইচ ডেভিড পলিতজার।

১৯৪৯ - আমেরিকান অভিনেতা ও প্রযোজক রিচার্ড গিয়ার।

১৯৬০ - লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব হাসান নাসরুল্লাহ।

১৯৬৩ - বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণা ঘোষ।

১৯৬৯ - সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ।

১৯৭০ - ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি।

১৯৭৭ - আমেরিকান কুস্তিগির ও গায়ক জেফ হার্ডি।

১৯৮২ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় পেপে রেইনা।

১৯৮৫ - পর্তুগিজ ফুটবলার রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা।


মৃত্যু:

১৪২২ - ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি।

১৬৮৮ - ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক জন বুনয়ান।

১৭৯৫ - ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর।

১৮১১ - ফরাসি নৌসেনাপতি ও এক্সপ্লোরার লুই আন্তনিও ডি বোউগাইনভিলে।

১৮১৪ - ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্সের প্রথম গভর্নর আর্থার ফিলিপ।

১৮৬৪ - জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী ফের্দিনান্দ লাসালে।

১৮৬৭ - ফরাসি কবি শার্ল বোদলেয়ার।

১৯২০ - জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক উইলহেম উন্ট।

১৯৪১ - রাশিয়ান কবি ও লেখক মারিনা টসভেটাভা।

১৯৬৩ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর জর্জ ব্রাকুয়ে।

১৯৭১ - খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষি বিজ্ঞানী বশীশ্বর সেন।

ক্র্যাক প্লাটুনের সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী জুয়েল।

১৯৭৩ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জন ফোর্ড।

১৯৮৫ - নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট।

১৯৮৬ - ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও অষ্টম সভাপতি উরহো কেকোনেন।

১৯৯৭ - যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী প্রিন্সেস ডায়ানা।

২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জর্জ পোর্টার।

২০০৫ - নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ জোসেফ রটব্লাট।

২০০৮ - ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা কেন ক্যাম্পবেল।

২০১৩ - ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ ডেভিড প্যারাডাইন ফ্রস্ট।

২০২০ - ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।


দিবস:

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস

কিরগিজিস্তানের স্বাধীনতা দিবস

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্বাধীনতা দিবস

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.