Header Ads

Header ADS

মুগ্ধ তুমি এসো

 


পুরো বাংলা তোমার পানির তৃষ্ণায় ছটফট করছে। 

ছটফট করছে, একজন মুগ্ধর অভাবে।

পানি লাগবে পানি? বলার মতো কেউ নেই,

তুমি এসো বাবা, তুমি এসো।

তুমি এসো ভাই, তুমি এসো।

মানুষ তার বিবেক, মনুষ্যত্ব হারিয়ে, 

রক্ত পিপাসু হয়ে উঠেছে। 

তোমার রক্তে হায়েনার দলের পিপাসা মিটেনি,

তোমার ভাই, তোমার বোন, ক্রমাগত রক্ত দিয়ে যাচ্ছে। 

পতাকার সবুজ অংশ,রক্তের আবরনে ঢাকা পড়েছে। 

পতাকার যৌবন ফিরাতে, তোমার পবিত্র পানি প্রয়োজন। 

তুমি এসো বাবা, তুমি এসো। 

তুমি এসো ভাই, তুমি এসো। 

আর একবার বলো, পানি লাগবে পানি? 

তোমার অবশিষ্ট পানির বোতল, 

তোমার স্পর্শ পেতে ব্যাকুল হয়ে আছে।

বিবেকবান মানুষদের,গলা শুকিয়ে কাঠ হয়ে আছে।

তুমি আর একটি বার পানি নিয়ে এসো।

এসো ভূবন কাড়া হাসি নিয়ে। 

তুমি এসো বাবা, তুমি এসো। 

তুমি এসো ভাই, তুমি এসো। 

একটি বার বলো, কারো পানি লাগবে পানি? 

তুমি ভরিয়ে দিয়ে যাও তৃষ্ণার্ত মায়ের বুক।

শান্ত করে দিয়ে যাও, ছটফট করা ভাইয়ের মন।

ভিজিয়ে দিয়ে যাও, প্রেমিকার রুক্ষ ঠোঁট। 

ফিরিয়ে দিয়ে যাও, বাংলার মলিন মুখের হাসি। 

তুমি এসো ভাই তুমি এসো। 

তুমি এসো বাবা তুমি এসো। 

তোমাকে পাওয়ার আনন্দে বাংলার বুক 

আর একবার নতুন করে ভিজুক। 

তুমি স্বাধীনতার নামে নতুন পতাকা হয়ে এসো।

তুমি বাংলার মানুষের মুক্তির সনদ হয়ে এসো।

পুরো বাংলা তোমার অপেক্ষা, তুমি এসো।


জান্নাতুল মেহেকা মুন্নী

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.