Header Ads

Header ADS

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ৩ পত্রিকা

 অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা। সেগুলো হলো দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম।


শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য জানান।


তিনি বলেন, গত ৫ আগস্ট রাতে পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে।


এদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজসহ বেশ কিছু টেলিভিশনের অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.