Header Ads

Header ADS

রান্নায় স্বাদ বাড়ানোর সহজ কৌশল


✅ গরু/খাসির মাংসের দারুন স্বাদ পেতে রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেসতা করে মাংসের ওপর ছড়িয়ে দিন । তাহলে সুন্দর একটা সুগন্ধ হয় এবং টেস্ট টাও বেড়ে যায়। 

✅ ইলিশ মাছ রান্নার সময় আদা ও রসুন পেস্ট না দিয়ে শুধু পেঁয়াজ ও জিরা পেস্ট দিয়ে রান্না করে দেখুন মাছের স্বাদ ও গন্ধ অটুট থাকে ।

✅ যেকোনও ছোট মাছের চচ্চরি তে সব মসলার সাথে একটু রসুন থেতো করে দিন তাহলে খেতে অনেক বেশি মজা হয় ।

✅ মিষ্টি আইটেম যেমন - খিড়, পায়েস, পিঠা বানানোর ক্ষেত্রে সামান্য লবন ব্যবহার করুন তাহলে মিষ্টি টা পারফেক্ট লাগবে ।

✅ মাছের ঝোলের টেস্ট বাড়াতে পেঁয়াজ , জিরা ও তেজপাতা ভেজে নিয়ে ব্লেন্ড/ পাটায় বেটে সেই পেস্ট টা  রান্না শেষে ঝোলের সাথে মিশিয়ে দিন। তাহলে অসম্ভব মজার হয় মাছের ঝোল।

✅ সাদা পোলাও রান্নার স্বাদ বাড়ানোর জন্য রান্নার মাঝামাঝি সময়ে  সামান্য কিসমিস এবং কয়েকটা গোটা কাচামরিচ দিন। সিম্পলি অসাধারণ স্বাদ হয় 

✅ মুরগির মাংস রান্নার প্রথম পর্যায়ে মাংস টা হালকা করে ভেজে নিন তাহলে মুরগির মাংস অনেক টেস্টি হয়।

✅ আলু ভর্তা বেশি মজাদার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলে পেঁয়াজ ও শুকনা মরিচ ভেজে নিয়ে করুন।  

✅ ভেজিটেবল রান্নার স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ রসুন ভেজে তাতে পাচফোড়ন দিন। রান্নার শেষে সামান্য ঘি দিন তাহলে খুবই মজার হয়।

✅ পারফেক্ট ও মজাদার মসুর ডাল রান্নার জন্য ডাল সেদ্ধ করার সময় দুই টা কাচা মরিচ ও সামান্য গোটা রসুন দিন এবং ডাল ফোড়নের ভেতর দুই/ তিন টা শুকনো মরিচ অর্ধেক করে দিয়ে ভেজে নিন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে ।

✅ খিচুড়ি রান্নার স্বাদ বাড়ানোর জন্য  চালের সাথে দুই/ তিন রকমের ডাল মিশিয়ে দিন (বাসায় থাকলে)।দেশি স্বাদ পেতে অবশ্যই সরিষার তেলে রান্না করুন। 

যে যেখানে আছেন সুস্থ সুন্দর ও নিরাপদে থাকুন 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.