Header Ads

Header ADS

শোকাবহ আগস্ট

 শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এই মাসে জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম এক হত্যাকা-ে বঙ্গবন্ধুর সঙ্গে আরও শহীন হন তার সহধর্মিণী ও মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী



জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী।


শুধু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নয়, সেদিন বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় বর্বরোচিত আরেকটি হামলা চালানো হয় এই আগস্ট মাসেই। ২০০৪ সালের ২১ আগস্ট সেই গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুর কন্যা ভাগ্যক্রমে বেঁচে গেলেও মর্মান্তিকভাবে নিহত হন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন। আহত হয়েছিলেন ৫ শতাধিক নেতাকর্মী।


শোকের মাস ঘিরে কর্মসূচি : শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শোকের মাসের শুরু উপলক্ষে ১ আগস্টের প্রথম প্রহর (গতকাল মঙ্গলবার) রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করে মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।


আজ বৃহস্পতিবার ১ আগস্ট সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের লোক র‌্যালির কর্মসূচি রয়েছে। এ ছাড়া ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরান খতম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে যুবলীগ।


আগামীকাল ২ আগস্ট সারাদেশে কৃষক লীগের রক্তদান কর্মসূচি, আলোচনাসভা, দোয়া মাহফিল, ৩ আগস্ট মৎস্যজীবী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি, ৪ আগস্ট যুবলীগের যুব সমাবেশ, ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনী ক্লাব প্রাঙ্গণে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনাসভা, ৭ আগস্ট যুব সমাবেশ, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা, ৯ আগস্ট জাতির পিতার সমাধিসৌধে শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন, ১০ আগস্ট মহিলা শ্রমিক লীগের আলোচনাসভা, ১১ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা, ১২ আগস্ট মৎস্যজীবী লীগের মাছের পোনা অবমুক্তকরণ ও বিএসএমএমইউয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভা, ১৩ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরুর কর্মসূচি রয়েছে।


১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল এবং টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি রয়েছে।


১৬ আগস্ট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বেলা ১১টায় দলের আলোচনাসভা রয়েছে। এ ছাড়াও মাসের শেষ অবধি কর্মসূচি রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.