Header Ads

Header ADS

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

 দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার (৩১ জুলাই)। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না।



বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার চালু থাকবে। শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।


আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.