Header Ads

Header ADS

ডেঙ্গুতে দেশে দুজনের মৃত্যু

 দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকালও ডেঙ্গুতে দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হলো।


আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই চট্টগ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪৫ জন আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৪০ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৮, খুলনা বিভাগে ১৪, চট্টগ্রাম বিভাগে ১৩, ঢাকা বিভাগে ৪ ও রাজশাহী বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।


এ বছর ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৬৮ জন। ভর্তি রোগীর ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ আর নারী ৩৯ দশমিক ৩ শতাংশ। এ সময় ৫৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৫১ শতাংশ নারী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.