প্যারিসে ভারতের প্রথম পদক এনে দিলেন ভাকের মানু
প্যারিস অলিম্পিকে প্রথম পদকের দেখা পেল ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। ফাইনালে তাঁর স্কোর ২২১.৭। সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। রুপা একই দেশের কিম ইয়েজির। ওহ ইয়ে জিনের স্কোর ২৪৩.২, যেটি অলিম্পিক রেকর্ড। আগের রেকর্ড ছিল রাশিয়ার বাতসারাশকিনা ভিতালিনার—২৪০.৩। কিম ইয়েজির স্কোর ২৪১.৩। প্যারিসে দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা।
No comments
ধন্যবাদ।