Header Ads

Header ADS

সুন্দর ত্বকের জন্য

 পর্দার তারকাদের মতো সুন্দর দাগহীন উজ্জ্বল ত্বক প্রত্যাশা করেন সবাই। বাস্তবে এমন ত্বক পাওয়া সম্ভব নয় বলে মনে করেন অনেকে। 



কিন্তু আপনিও পেতে পারেন এমন সুন্দর ত্বক। দুধ ও জাফরান এমন দুটি প্রাকৃতিক উপাদান, যা ব্যবহার করে আপনিও পারেন ত্বকে অসাধারণ পরিবর্তন আনতে। কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতা সম্পর্কে জেনে নিন একনজরে।


যা যা লাগবে : জাফরান এক চা চামচ, দুই চা চামচ দুধ ও গরম পানি। সঙ্গে রাখতে পারেন ফেসওয়াশ।

যেভাবে ব্যবহার করবেন : প্রথমে উপাদান দুটি ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন।



দুধ ও জাফরান প্যাকের উপকারিতা : দুধ ও জাফরান প্যাকে রয়েছে বেশ কিছু উপকারিতা। যা নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে পরিবর্তন আসবে। যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, সেসব মেরামত করে ত্বকের ভেতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে জাফরান ও দুধের মিশ্রণ। যারা বয়সের ছাপ নিয়ে চিন্তিত তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে দেখবেন পরিবর্তন আসছে আপনার ত্বকে। এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করতে সাহায্য করে। ফলে আপনি স্বস্তি অনুভব করবেন। জাফরান ও দুধের এই মিশ্রণ রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.